২০০৮ সালে সাবেক যুগোস্লোভাকিয়ার অংশ সার্বিয়ার থেকে নিজেদের স্বাধীন করে নেয় কসোভো। বিশ্বে আলাদা স্বাধীন ও সার্বোভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলেও এখনো সার্বিয়া তাদেরকে করে অস্বীকৃতি। রাজনৈতিক ওই দ্বন্দ্ব কাতারেও টেনে এনেছে সার্বিয়া। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের দিন ড্রেসিংরুমে পতাকা টানায় সার্বিয়া, যেখানে ছিল দেশটির মানচিত্র। ওই মানচিত্রে কসোভোকে যুক্ত করে রেখেছিল তারা।
২০০৮ সালে সার্বিয়া থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে কসোভো। অঞ্চলটিতে মূলত আলবেনিয়ান জনগোষ্ঠীর বেশি বসবাস। তাই তারা স্বতন্ত্র ও সার্বোভৌম অঞ্চল হিসেবে স্বাধীনতা দাবি করেছিল। ২০০৮ সাল নিজেদের স্বাধীন ঘোষণার পর থেকেই সার্বিয়ার সঙ্গে তাদের সমস্যার সৃষ্টি।
এরই রেশ কাতার বিশ্বকাপে টেনে এনেছে সার্বিয়ান ফুটবলাররা। ব্রাজিল ম্যাচের একটি নিজেদের ড্রেসিং রুমের ছবি বাইরে প্রকাশ করেন সার্বিয়ান ফুটবলাররা। সেখানে দেখা যায়, ড্রেসিংরুমে সার্বিয়ার পতাকা টানানো হয়েছে।
এতে কোনো সমস্যা ছিল না। পতাকার নিচে একটি মানচিত্র আঁকা রয়েছে। সেখানে সার্বিয়ার সাথে যুক্ত করা হয়েছে কসোভোকে। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি কসোভো সরকার। দেশটি ইতোমধ্যেই ফিফাকে বিষয়টি নিয়ে তদন্ত করার আহবান জানিয়েছে।
বিষয়টি নিয়ে কসোভোর ক্রীড়া মন্ত্রী হাজরুলা চেকু বলেন, “ফিফা ও উয়েফার পূর্ণ সদস্য হিসেবে তাদের কাছ থেকে আমরা কঠিন সিদ্ধান্তের আশা করি। বিষয়টি (পতাকার নীচে কসোভোকে যুক্ত করে সার্বিয়ার মানচিত্র আঁকা) আমাদেরকে বিব্রত করছে।”
২০০৮ সালে স্বাধীনতা লাভ করা কসোভো আট বছর পর লাভ করে উয়েফা ও ফিফার সদস্যপদ। তখন থেকেই আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতা করছে দেশটি।





































