বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন স্পেন মিডফিল্ডার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১০:৫১ পিএম
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন স্পেন মিডফিল্ডার

অ্যালেক্স বায়েনার কপালই বটে! আন্তর্জাতিক ফুটবলে ট্রেবল শিরোপা জয়ের কপাল কজনের হয়। হ্যাঁ, দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতেই হ্যাটট্রিক শিরোপা জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।


বিশ্বের আর কোনো ফুটবলারের এমন কীর্তি নেই। বায়েনার তিন শিরোপা হচ্ছে—ইউরো চ্যাম্পিয়নশিপ, অলিম্পিকে স্বর্ণ ও বিশ্বকাপ। শুধু শিরোপাই জেতেননি ফাইনাল ম্যাচও খেলেছেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার। বায়েনার শিরোপা জয়ের শুরুটা হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়ে।


২০২৪ ইউরোতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় স্পেন।

 

একই বছর অলিম্পিকের ফাইনালে অতিরিক্ত সময়ে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে গোল্ড মেডেল জেতে স্পেন। সেদিন ফাইনালে দলের দ্বিতীয় গোলটি করেন বায়েনাই। আর ২৫ বছর বয়সী মিডফিল্ডারের হ্যাটট্রিক পূর্ণ হয় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হলে।


বায়েনার মতো হ্যাটট্রিক শিরোপার সুযোগ ছিল উরুগুয়ের কিছু ফুটবলারের। তবে সেটা সম্ভব হয়নি ইতালি ১৯৩৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায়। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। তার আগে ১৯২৮ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল তারা। তবে দ্বিতীয় বিশ্বকাপে হেরে যাওয়ায় তখনকার বেশ কজন ফুটবলারের আর হ্যাটট্রিক শিরোপা জেতা হয় না।


 
উরুগুয়ের মতোই যুক্তরাষ্ট্রের কজন মেয়েরও হ্যাটট্রিক শিরোপা জেতার কীর্তি গড়া হয় না। ২০১৯ বিশ্বকাপ ও ২০২২ নারী কনকাকাফ চ্যাম্পিয়নশিপ জয়ের মাঝে ২০২১ অলিম্পিকে যে সেমিফাইনালে হেরে যায় যুক্তরাষ্ট্র।

Link copied!