তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৮:৫৫ এএম
তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

বিশ্বকাপে এখন মুখোমুখি হয়েছে তিউনিসিয়া–সুইডেন। এর আগে গ্রু ‘এফ’–এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও জাপান। ম্যাচটি শেষ হয়েছে ২–২ গোলের ড্রয়ে।

ইয়াসিন আয়ারির অসাধারণ এক গোলে তিউনিসিয়ার বিপক্ষে এগিয়ে গেল সুইডেন। ম্যাচের ৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

৩০ মিনিটে আলেক্সান্দার ইসহাক গোল করে ২–০ গোলে এগিয়ে দেন সুইডেনকে। দুই গোলে পিছিয়ে যাওয়ার পর বিরতির আগেই এক গোল শোধ দিয়েছে তিউনিসিয়া। ৪৩ মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়িয়েছেন ওমর রেকিক।

 

 

Link copied!