জার্মানির জালে বল পাঠিয়ে ইতিহাস কুরাসাও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:৫৩ এএম
জার্মানির জালে বল পাঠিয়ে ইতিহাস কুরাসাও

এবারই প্রথম বিশ্বকাপে খেলছে কুরাসাও। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়েছে দ্বীপ রাষ্ট্রটি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছে কুরাসাও। লিভানো কোমেনেনসিয়ার গোলে ম্যাচে সমতা এনেছে তারা। 

অবশ্য ম্যাচের শুরুতেই লিড নেয় জার্মানি। মাত্র ৬ মিনিটেই কুরাসাওয়ের জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার এনমেচা। এরপরও কুরাসাওয়ের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে জার্মানি। 

তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে কুরাসাও। বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

এতে করে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের দেখা পেলো কুরাসাও। এই মুহূর্তটা কখনো ভুলবে না ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি!

Link copied!