বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছিল বাংলাদেশ নারী দল। হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত হয় বাছাইপর্বের ম্যাচ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করা নারী দল দেশে ফিরেছে। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের দুই নারী ক্রিকেটার।
দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হলেও বাকি সবাই সুস্থ আছেন। তবে দলের কোন কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্দান্ত খেলেছিল সালমা, জাহানারারা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্র নারী দলকে উড়িয়ে দেয় বাংলাদেশ নারী দল। তবে তৃতীয় ম্যাচে এসে পুঁচকে থাইল্যান্ডের কাছে হার মানে সালমারা।
করোনা ভাইরাস অমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা দলকে বিশ্বকাপের মূল পর্বে খেলার অনুমতি দেয় আইসিসি। বাংলাদেশ ছাড়াও মূল পর্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান নারী দল।
খেলা বাতিল হওয়ায় তিনদিনের লম্বা সফর শেষে গত ১ ডিসেম্বর বাংলাদেশে আসে নারী দল। এরপর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হয় তাদের। সেখানে করোনা পরীক্ষায় দুই জনের পজিটিভ ফলাফল এসেছে।
















![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)




