ফাইনালে না উঠলেও দল নিয়ে তৃপ্ত বাবর আজম


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১০:৩২ এএম
ফাইনালে না উঠলেও দল নিয়ে তৃপ্ত বাবর আজম

অবশেষে উড়ন্ত পাকিস্তানের ডানা ছেটে দিয়েছে অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে টানা ৫ ম্যাচ জয়ে সেমি ফাইনাল নিশ্চিত করা পাকিস্তান ধরা পড়ে অজিদের হাতেই। টুর্নামেন্টের এক ম্যাচ বাকি রেখেই ছিটকে যেতে হয় ধারাবাহিক ফর্মে থাকা দলটির। ওয়ার্নাররা ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।

সেমি ফাইনালের ম্যাচে অজিদের বিপক্ষে ব্যাটিং-বোলিং উভয় দিকেই পাকিস্তান ভালো করছিল। কেবল ফিল্ডিং ব্যর্থতা ম্যাচের মোড় ঘুরিয়ে অস্ট্রেলিয়ার দিকে হেলে দেয়। ম্যাচের পর ফিল্ডিং ব্যর্থতা নিয়ে আফসোস করতে দেখা যায় দলের অধিনায়ক বাবর আজমকেও। 

ফাইনাল খেলতে না পারলেও আজম তার দল নিয়ে তৃপ্ত। শুরু থেকেই দল যেভাবে খেলেছে, তাতে সন্তুষ্টির কথা জানান এই ওপেনার।

ম্যাচের পর দল নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, 'পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। অধিনায়ক হিসেবে আমি তৃপ্ত। পরের বিশ্বকাপে আমরা আরও শক্তিশালী হয়ে খেলতে পারব। প্রথম থেকেই এমন পারফর্ম করতে থাকলে ছোটো-খাটো ভুল হয়েই যায়, যার প্রভাব শেষের দিকে বেশি হয়ে থাকে। ক্রিকেটারদের ভূমিকা দারুণ ছিল। পাশাপাশি আমরা বেশ সমর্থনও পেয়েছি।'

Link copied!