বাজেট ২০২৫-২৬

সংস্কৃতি খাতে ৮২৫ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:২০ পিএম
সংস্কৃতি খাতে ৮২৫ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট।

বাজেট নথি অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৭৫৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। সে হিসাবে নতুন অর্থবছরে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ৭২ কোটি ৭৫ লাখ টাকা।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসার, প্রত্নতাত্ত্বিক সম্পদের উন্নয়ন এবং সাংস্কৃতিক অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ বরাদ্দ ব্যয় করা হবে।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিকে দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল শিল্পের বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Link copied!