ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার: শামা ওবায়েদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০২:১৬ পিএম
ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার: শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সেনা, নৌ, পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা অনন্য ভূমিকা রাখছে। শান্তিরক্ষীদের আত্মত্যাগ শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে।’’
শামা ওবায়েদ আরও বলেন, ‘‘শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের এগিয়ে নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’’
তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Link copied!