গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ১২:১৩ পিএম
গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুরের ভাষ্য, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Link copied!