সারা দেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজামণ্ডপে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা বিনিময় করবেন।
মহানগর জাতীয় পূজা কমিটি সূত্রে জানা যায়, দশমীর দিনে বিজয়া ও বিসর্জনের আগে নানা আনুষ্ঠানিকতার কারণে সনাতন ধর্মাবলম্বীদের বেশি ব্যস্ততা থাকে। তাই আজই এই শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) বিকেলে আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ভার্চুয়াল মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় হবে। এ জন্য আমরা সবকিছু প্রস্তুত রেখেছি। একই সঙ্গে আমরাও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করব।”


























