তুরাগ নদে ট্রলারডুবি, শিশুসহ ৩ মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১২:৫৩ পিএম
তুরাগ নদে ট্রলারডুবি, শিশুসহ ৩ মরদেহ উদ্ধার

রাজধানীর আমিন বাজারসংলগ্ন তুরাগ নদে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭ জন।

শনিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ডুবরি দল কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম জানান, সকাল সাড়ে ৫টার দিকে ট্রলারডুবির খবর পেয়ে তিনটি ডুবরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

নিখোঁজদের উদ্ধারে ডুবরি দল কাজ করছে বলেও জানান ডিউটি অফিসার লিমা খানম।

Link copied!