গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১৪৪০ পিস ইয়াবা, ৩৫৫ গ্রাম ও ১৩৪ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।


























