যুগ্ম সচিব পদে ১৭৫ কর্মকর্তার পদোন্নতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ১০:৩৩ এএম
যুগ্ম সচিব পদে ১৭৫ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৫ জন কর্মকর্তা। বুধবার (২ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ১০ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ই-মেইল [email protected] এ প্রেরণ করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের এক আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় এসব কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতি পাওয়া কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতি পাওয়া পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন জানিয়ে এতে বলা হয়, তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদগুলো শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল ২১তম ব্যাচ। বিবেচনায় এসেছেন এর আগের পদোন্নতিবঞ্চিতরাও। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!