বাবা–মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:৫৬ পিএম
বাবা–মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা–মায়ের কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেব শপথ নেওয়ার পর তিনি জিয়া উদ্যানে যান। সেখানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ স্বজনেরা ছিলেন। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

Link copied!