নির্বাচনের দিন চলবে মেট্রোরেল, থাকবে অতিরিক্ত ট্রিপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:২০ পিএম
নির্বাচনের দিন চলবে মেট্রোরেল, থাকবে অতিরিক্ত ট্রিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ভোটের দিনও পরিচালিত হবে ঢাকা মেট্রোরেল। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে সেদিন অতিরিক্ত ট্রিপও চালু রাখা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থার ফলে ভোটার ও নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট উপলক্ষে কয়েকদিন সাধারণ ছুটি ঘোষণার পর নগরবাসীর মধ্যে মেট্রোরেল চলাচল নিয়ে আগ্রহ ছিল। সম্প্রতি মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্তের কথা জানালেও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিয়মিত সময়সূচি ও অতিরিক্ট্রিপ
ডিএমটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ভোটের দিন ভোটাররা যেন দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে লক্ষ্যে মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। পাশাপাশি ভোটগ্রহণের সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলায় ট্রেনের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ট্রিপ পরিচালনা করা হবে।"

সংশ্লিষ্টরা আশা করছেন, মেট্রোরেল চালু থাকায় নির্বাচনের দিন সড়কপথে যানবাহনের চাপ তুলনামূলকভাবে কমবে।

Link copied!