ইসি ভোটের দিন দুই ঘণ্টা অন্তর ভোটের হার জানাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:০৮ এএম
ইসি ভোটের দিন দুই ঘণ্টা অন্তর ভোটের হার জানাবে

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

এ জন্য ইসি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে দুই ঘণ্টা অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠানোর। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটের দিন সরকারি রিটার্নিং কর্মকর্তার নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর নির্বাচনী কেন্দ্রে লগইন করে দুই ঘণ্টা অন্তর ভোটের সংখ্যা ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) এন্ট্রি করবেন।

এন্ট্রির পর সরকারি রিটার্নিং কর্মকর্তা তা যাচাই করে অনুমোদন দেবেন। অনুমোদনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং ইসির ‘কপ্ট ড্যাশবোর্ডে’ ভোটের তথ্য দেখা যাবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!