তুরাগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীর তুরাগে মুখে মাস্ক পরে রাতের আঁধারে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তুরাগের ধউর এলাকায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করা হয়, যার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মশাল মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দেন।
জানা গেছে, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিল প্রসঙ্গে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এমন কোনো মিছিল পাইনি। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় অবস্থান করছি। মনে হচ্ছে বিক্ষোভ মিছিলটি আগের।’



































