ট্রেন চালু করতে সমঝোতার চূড়ান্ত বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বেলা পৌনে ৩টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধিদল সেখান থেকে বেরিয়ে আসে।
এ অবস্থায় আপাতত ট্রেন চলার কোনো খবর নেই। সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। কখন থেকে চালু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এর আগে কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মো. ফাহিমুল ইসলাম।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসও উপস্থিত ছিলেন।





































