করোনায় সাত বিভাগে কেউ মারা যায়নি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৫:৪৭ পিএম
করোনায় সাত বিভাগে কেউ মারা যায়নি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশের সাত বিভাগে কেউ মারা যায়নি। ঢাকা বিভাগে কেবল দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ২১৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৭৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ দুজনই নারী মারা গেছেন। দেশের বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Link copied!