ধর্ষণের মামলা নিয়ে বিচারক কামরুন্নাহারের বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভুল নির্দেশ যায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (১৪ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক আরও বলেছেন, “ধর্ষণের মামলা নিয়ে কামরুন্নাহারের বক্তব্য বিচার বিভাগের জন্য বিব্রতকর।”
মন্ত্রী বলেন, “বিচারক কামরুন্নাহারের বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভুল নির্দেশ যায়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। তা নেওয়া হয়েছে।”
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই নারীকে ধর্ষণের আলোচিত মামলায় গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) পাঁচ আসামির সবাইকে খালাস দেন ঢাকার-৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওই বিচারক।
৩৮ দিন পর ধর্ষণের মামলা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কামরুন্নাহার।
কামরুন্নাহার জানান, ৭২ ঘণ্টা পর মেডিকেল পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায় না। ওই সময়ের পর পুলিশকে কোনো ধর্ষণ মামলা না নিতেও পরামর্শ দেন।






























