• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

সহজে তৈরি করুন মজাদার অরেঞ্জ স্টিম বান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১২:১৯ পিএম
সহজে তৈরি করুন মজাদার অরেঞ্জ স্টিম বান

বাচ্চাদের পছন্দমতো ভিন্ন স্বাদের খাবার পাচ্ছেন না? একই ধরনের খাবার খেয়ে বাচ্চারা বিরক্ত? আজ আমরা তার সমাধান নিয়ে এসেছি। খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন নতুন স্বাদের অরেঞ্জ স্টিম বান।

সাধারণত ওভেনে বান তৈরি করা হলেও এই বান তৈরিতে ওভেনের কোনো ঝামেলা নেই। খুব সহজে ঝামেলাহীনভাবে তৈরি করতে পারবেন রেসিপিটি। চলুন আজকের আয়োজনে জেনে নিই কীভাবে তৈরি করবেন অরেঞ্জ স্টিম বান।

যা যা লাগবে

•    ময়দা-২ কাপ
•    ইস্ট-২ চা চামচ
•    চিনি-৪ টেবিল চামচ
•    গাজরবাটা-১ কাপ
•    পানি-পরিমাণমতো
•    লবণ-পরিমাণমতো
•    অরেঞ্জ এসেন্স-১ চা চামচ
•    গুঁড়া দুধ-২ টেবিল চামচ
•    ডাটাসহ লেবু পাতা

যেভাবে বানাবেন

প্রথমে ১/২ কাপ কুসুম গরম পানিতে দুধ, চিনি এবং ইস্ট মিশিয়ে ৮ মিনিটের মতো রেখে দিন। ইস্ট ফুলে উঠলে ময়দার মধ্যে ইস্ট মিশানো পানিটা দিয়ে দিন। গাজর মিহি করে বেটে এর মধ্যে দিয়ে দিন। লবণ এবং অরেঞ্জ এসেন্স দিন। এরপর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে খামির তৈরি করে নিয়ে ৩ ঘণ্টা খামিরটা ঢেকে রাখুন। ৩ ঘণ্টা পর খামির ফুলে উঠলে আবার একটু পিটিয়ে পিটিয়ে খামিরটা নরম করে নিয়ে আবার ২০ মিনিটের জন্য রাখুন।

২০ মিনিট হয়ে গেলে খামির থেকে গোল গোল বল বানিয়ে নিন। এবার পরিষ্কার তোয়ালেতে একটি বল রেখে হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে বলটি তোয়ালে থেকে বের করে প্লেটে রাখুন। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আবার ৩০ মিনিটের জন্য বলগুলো রেখে দিন। দেখবেন আধা ঘণ্টা পর বলগুলো সুন্দর ফুলে উঠেছে।

এবার একটি পাত্রে পানি ফুটিয়ে তার ওপর ছিদ্রযুক্ত জালি বসিয়ে বলগুলোতে ভাপ দিন। সবশেষে বানগুলো লেবু পাতা দিয়ে সাজিয়ে দিন এতে করে বানগুলো দেখতে অরেঞ্জের মতো হবে। ম্যাপল সিরাপের সঙ্গে পরিবেশন করুন মজাদার অরেঞ্জ স্টিম বান।

Link copied!