চিতই পিঠার রেসিপি


ঝুমকি বসু
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৫:৪৫ পিএম
চিতই পিঠার রেসিপি

শীত এলেই পিঠা তৈরির ধুম পড়ে গ্রামের ঘরে ঘরে। সেই আদিকাল থেকেই এই ঐতিহ্য ধরে রাখছে বাঙালিরা। কিন্তু আধুনিকতার সঙ্গে সঙ্গে শীতের সেই বিভিন্ন ধরনের পিঠা হারিয়ে গেছে বলা যায়। তারপরও এই শীতে মজাদার সব পিঠা বানিয়ে ফেলুন বাড়িতেই। আজ থাকছে চিতই পিঠার রেসিপি।

উপকরণ : চালের গুড়া ২ কাপ, পানি ও লবণ পরিমাণমতো।

প্রণালি
চালের গুড়ায় পানি মিশিয়ে তরল মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন বেশি পাতলা বা বেশি ঘন যেন না হয়। তবে পাতলা গোলা করলে পিঠা সুন্দর নরম হয়। যে পাত্রে পিঠা ভাজবেন সেটাতে সামান্য তেল মাখান। এখন পাত্রটি হালকা গরম করে ২ টেবিল চামচ চালগোলা দিয়ে ঢেকে দিন। ২—৩ মিনিট পর পিঠা তুলে ফেলুন। বিভিন্ন রকম ভর্তা, ভুনা মাংস দিয়ে এই পিঠা খেতে বেশ মজা।

Link copied!