জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিস্ফোরক পরিদফতর। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরিতে মোট পাঁচজনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ৮ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২৮ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম
বিস্ফোরক পরিদফতর
পদের নাম
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক বা সমমান পাস।
পদসংখ্যা
০২
দক্ষতা
সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল
১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড : ১৪)
পদের নাম
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা
০৫
শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস।
দক্ষতা
কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬)
বয়সসীমা
৮/১২/২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা doexp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: ইত্তেফাক, ৭ ডিসেম্বর ২০২২






























