সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি। আগ্রহীরা ২০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি।
পদের নাম
ম্যানেজার (অডিট)।
পদের সংখ্যা
১টি।
শিক্ষাগত যোগ্যতা
কমপক্ষে মাস্টার্স পাস। তবে ফাইন্যান্স/ অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়াও সিএ বা সিএমএ ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা পাবেন। তবে একাডেমিক কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না।
অভিজ্ঞতা
৮ বছর।
বয়সসীমা
সর্বোচ্চ ৪২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের সিভি পাঠাতে হবে মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর পাঠাতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেসিক বেতন ৯৭৩৭০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ সময়
২০ জুলাই, ২০২২।
সূত্র: ঢাকাপোস্ট






























