ইরানের সঙ্গে এখনো চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১২:৫০ পিএম
ইরানের সঙ্গে এখনো চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, ইরানে নতুন করে হামলা এবং দেশটির বন্দরগুলোতে আবারও নৌ-অবরোধ আরোপ করা সত্ত্বেও যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানে তৃতীয় রাতেও যুক্তরাষ্ট্রের হামলা
ট্রাম্প আরও যোগ করেন, “‘দুই দিন আগেই তাদের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছিল। কিন্তু পরে তারা বলল, ‘ওহ, আমরা এই চুক্তিটি করতে পারছি না। আমাদের এটি নিয়ে আরও আলোচনা করতে হবে।’”

এর আগে গতকাল উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ট্রাম্প ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দেন। তাঁর দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে অর্থও নেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে আজ ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভবত এটা পরিচালনাও করব। আমরা প্রণালির অভিভাবক হব। এর জন্য আমাদের অর্থ দেওয়া উচিত।’

ট্রাম্প বলেন, এ দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রকে ‘অনেক অর্থ’ দেওয়া উচিত। কারণ, এ নৌপথ ব্যবহারকারী দেশগুলো ধনী এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনা মূল্যে এ সেবা আশা করা উচিত নয়।

 


  এএফপি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!