অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৩৮ এএম
অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

অ্যাপল তাদের নতুন প্রধান নির্বাহী হিসেবে জন টার্নাসের নাম ঘোষণা করেছে, যিনি বর্তমানে সেখানকার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রধান হিসেবে দায়িত্বে আছেন।
টিম কুকের স্থলাভিষিক্ত হতে যাওয়া টার্নাস ২৫ বছর ধরে অ্যাপলে কাজ করছেন। তিনি আগামী আগামী ১ সেপ্টেম্বর নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
আর এতোদিন প্রধান নির্বাহীর দায়িত্ব সামলে আসা টিম কুক এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন। প্রযুক্তি জায়ান্টটিকে ১৫ বছর ধরে নেতৃত্ব দেওয়ার পর তিনি পদত্যাগ করছেন।
বিবিসি লিখেছে, সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মৃত্যুর কিছুদিন আগে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। সেই ২০১১ সাল থেকে অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কুক।

টার্নাসের সঙ্গে পালাবদলের কাজ গুছিয়ে নিতে কুক গ্রীষ্মজুড়ে প্রধান নির্বাহী হিসেবে থাকবেন। এরপর তিনি ‘কোম্পানির নির্দিষ্ট কিছু বিষয়ে সহায়তা করবেন, যার মধ্যে বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয় রয়েছে’।

অ্যাপল একজন উত্তরসূরি খুঁজছে—এমন গুঞ্জন কয়েক মাস ধরে চলার পর কুকের প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এল।

তিনি এ দায়িত্বকে ‘আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিজের কার্যকালে কোম্পানিটিকে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত করেছেন।

২০১৮ সালে অ্যাপল প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলার মূল্যের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে এর মূল্য ৪ ট্রিলিয়ন ডলার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!