হাইতিতে ভূমিকম্পে নিহত ৩০৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৯:২৫ এএম
হাইতিতে ভূমিকম্পে নিহত ৩০৪

ক্যারিবীয় রাষ্ট্র হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ৮০০ জন।

রোববার (১৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শনিবার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির পর হাইতিতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি।

বিবিসি জানায়, দেশটির হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 

ক্রিস্টেলা সেইন্ট হিলারি নামে এক স্থানীয় বাসিন্দা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “প্রচুর বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অনেক লোক মারা গেছেন, আহত হয়ে হাসপাতালে আছেন অনেক মানুষ।”

Link copied!