ভারত ও শ্রীলঙ্কায় বন্যায় ৪১ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৮:০৯ পিএম
ভারত ও শ্রীলঙ্কায় বন্যায় ৪১ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ুর পর এবার টানা বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে শ্রীলঙ্কা।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আর শ্রীলঙ্কায় মৃত্যু হয়েছে ২৫ জনের।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনও ভারতে বৃষ্টিপাত অব্যহত থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্বাবনাই বেশি।

গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের রাজধানী চেন্নাইসহ অনেক জেলায় সড়ক ও নীচু এলাকায় পানিতে তলিয়ে গেছে। ব্যহত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ।

অনেক জায়গায় কোমর-সমান পানি জমেছে। স্কুল-কলেজের সঙ্গে সাতটি রাস্তা ও ১১টি সাবওয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রেড অ্যালার্ট জারি হয়েছে কিছু এলাকায়।

তবে শ্রীলঙ্কার আবহাওয়ার পূর্বাভাস অনেকটাই স্বস্তিদায়ক। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। যদিও গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে অনেক অঞ্চলেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!