হঠাৎ হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ০১:৪৮ পিএম
হঠাৎ হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

হাতে মারাত্মক আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। করা হয়েছে অস্ত্রোপচারও। তাকে দেখতে কলকাতার পিয়ারলেস হাসপাতালে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী শর্বরী মুখার্জি।

জানা গেছে, হাতের অস্ত্রোপচারের পর বর্তমানে মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য তাকে পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। আপাতত তার শারীরিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা গেছে।

হাসপাতালে শুভেন্দু অধিকারী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়ে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, প্রখ্যাত অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। শুভেন্দু তার খোঁজখবর নেন, কথা বলেন এবং সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

মিঠুন চক্রবর্তী কীভাবে হাতে আঘাত পেলেন বা শুটিংয়ের সময় কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, তা এখনো জানা যায়নি। তার অসুস্থতার খবরে ভক্তরা চিন্তিত হলেও তিনি বর্তমানে সুস্থ আছেন।

Link copied!