চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৭:৩১ পিএম
চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী মারা গেছেন

মারা গেছেন প্রয়াত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের সহধর্মিণী ও লেখিকা জ্যোৎস্না কাজী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সংবাদ প্রকাশকে তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, “জ্যোৎস্না ভাবি অনেকদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করছি।”

এর আগে ‘ওরা ১১ জন’ খ্যাত কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি।

Link copied!