২০২১ এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে রোববার (১২ সেপ্টেম্বর)। করোনাভাইরাস বাস্তবতায় এবারের আসরে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জাস্টিন বিবার।
আরিয়ানা গ্র্যান্ডে, দোজা ক্যাট, মেগান দি স্ট্যালিওন, অলিভিয়া রদ্রিগো এবং টেইলর সুইফটকে হারিয়ে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছেন জাস্টিন বিবার।
পুরস্কার গ্রহণ করার সময় বিবার মহামারীর কঠিন সময়ের কথা স্মরণ করেছেন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বিবার। তিনি বলেছেন, “আমার সুন্দর স্ত্রীকে দেখতে পাচ্ছি। আমি শুধু বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি।”
এবছর সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পীদের একজন ছিলেন বিবার। ৯টি মনোনয়ন পেয়েছিলেন এই পপ তারকা। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার ছাড়াও ‘বেস্ট পপ অ্যাওয়ার্ড’ জিতেছেন তিনি।




































