ধর্মীয় সম্প্রীতির বিজ্ঞাপনে মডেল অপু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৮:৫১ এএম
ধর্মীয় সম্প্রীতির বিজ্ঞাপনে মডেল অপু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস। ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াতে ও সচেতনতামূলক কাজের অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের বিজ্ঞাপন এটি।

বিজ্ঞাপনচিত্রে অপুর সঙ্গে মডেল হয়েছেন ত্রিবেণী বিশ্বাস, সাবা রহমান ও সাবরিনা চৌধুরী। এটি তৈরি করেছেন নাঈম অঙ্কন। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে অপুর নতুন বিজ্ঞাপনচিত্রটি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ দেশ। এখানে যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখে-দুঃখে সবাই মিলেমিশে আছে। সাংস্কৃতিকভাবেও আমরা ঐক্যবদ্ধ। এই বিষয়টিই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনচিত্রটিতে। এমন অসাধারণ বিষয়ের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচেতনতা বৃদ্ধিকরণ এই প্রকল্প সফল হোক।”

এই প্রকল্পের মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাঢোল লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক গণমাধ্যমকে বলেন, “প্রকল্পের কাজ বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে সম্প্রীতির নান্দনিক দিকগুলো তুলে ধরে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!