এতোদিন পাপ্পারাজ্জিরা তারকাদের পিছয়ে প্রায় ছায়ার মতো পরে থাকতো। তবে সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নিজ বাড়িতে ঘোরাফেরা করার সময় ছবি তুলেন পাপ্পারাজ্জিরা। ছবি তুলে নেট জগতে প্রকাশ করে দেয়, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বরাবরই পাপারাজ্জিদের কাজকর্ম নিয়ে বিরক্ত এই তারকা। এ নিয়ে অনেকবার সোজাসাপটা কথাও বলেছেন তিনি। সম্প্রতি তার সঙ্গে যা হয়েছে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না নায়িকা ও তার স্বামীর পরিবার।
অভিনেত্রীর ব্যক্তিগত ছবি গোপনে তোলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। যা ইতোমধ্যে ভাইরাল। এ নিয়ে রীতিমত সমালোচনাও শুরু হয়েছে। এ কারণেই ক্ষুদ্ধ হয়ে পড়েন আলিয়া।
নায়িকা জানিয়েছেন, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তার বাড়ির এক কাচের জানালার সামনে বসে ফোনে কথা বলছিলেন। এ সময় তিনি খুব সাধারণ পোশাক ছিল। তখন প্রতিবেশির বাড়ির ছাদ থেকে দুই ক্যামেরা ম্যান ছবি তোলে তার।
অভিনেত্রী বিষয়টি নিয়ে বলেন, এটা কোন ধরনের রসিকতা। নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। দু’জন ব্যক্তি দেখি আমার প্রতিবেশির বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করছেন। এটা কি ঠিক কাজ?
তিনি আরও বলেন, এটা এক জনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে। এরা সেসব সীমা অতিক্রম করছে।
এদিকে বলি নায়িকার সঙ্গে ঘটা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আনুশকা শর্মা। তিনি জানান, বছর দুয়েক আগে তার সঙ্গেও এমনটা হয়েছিল। তারা মানুষের গোপনীয়তাকে কখনোই গুরুত্ব দেয় না।






































