রান্না করবেন, গানও শোনাবেন ড. মাহফুজুর রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১১:৫৮ এএম
রান্না করবেন, গানও শোনাবেন ড. মাহফুজুর রহমান

গলায় সুর নেই, তবু গান গেয়ে যান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি ঈদে তিনি একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন নিজের মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে। যদিও তার গাওয়ান গান নিয়ে নেট দুনিয়ায় চলে ট্রোল। তবে সেসব তিনি আমলে নেন না।

এবার ড. মাহফুজুর রহমান হাজির হচ্ছেন রান্নাবিষয়ক একটি অনুষ্ঠানে। এটিএন বাংলার রান্নাবিষয়ক সাপ্তাহিক আয়োজন ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা তারকাদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি হয়ে নিজ হাতে রান্না করবেন তিনি।

বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। তবে পুরো গান না, কেবল গানের অংশবিশেষ গেয়ে শোনাবেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রান্নার অনুষ্ঠানটি সম্প্রচার হবে এটিএন বাংলায়।

Link copied!