মা হারালেন অভিনেতা সাজু খাদেম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৬:৩৩ পিএম
মা হারালেন অভিনেতা সাজু খাদেম

করোনায় মা হারালেন দেশের জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। রোববার বেলা ১২টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তথ্যটি নিশি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

গণমাধ্যমকে আহসান হাবিব নাসিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই আজ তিনি মারা যান।

সাজু খাদেমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানেই তহুরুন্নেসাকে সমাহিত করা হবে বলে জানা গেছে। 

Link copied!