কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় ভার্সিটির সব সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভার্সিটির উত্তপ্ত পরিস্থিতি বিষয়ে মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মিটিংয়ে বলা হয়েছে, আগামী রবি (১১ সেপ্টেম্বর) ও সোমবার (১২ সেপ্টেম্বর) সকল সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরে রিশিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

























