টাঙ্গাইলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০৩:০২ পিএম
টাঙ্গাইলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪২ জন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মিনহাজ উদ্দিন মিয়া জানান, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, দেলদুয়ায় ১ জন, মির্জাপুর উপজেলায় ৮ জন, ঘাটাইলে ২ জন, মধুপুর উপজেলায় ৪ জন, গোপালপুর উপজেলায় ৩ জন ও ধনবাড়ীতে ৪ জন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১০ জন। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪৬ জন রোগী। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!