ফেসবুকে ভাগনির অশ্লীল ছবি-ভিডিও পোস্ট, যুবকের কারাদণ্ড


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৩:৫৫ পিএম
ফেসবুকে ভাগনির অশ্লীল ছবি-ভিডিও পোস্ট, যুবকের কারাদণ্ড

ভাগনির নামে ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করায় শাফিউল ইসলাম শাফি (২৪) নামের এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।

শাফিউল ইসলাম শাফি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর এলাকার মাওলানা মো. সাইফুল ইসলামের ছেলে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, শাফি ওই নারীর সম্পর্কে মামা। গত বছরের মে মাসে ওই নারী তার ফেসবুক আইডির সঙ্গে মিল রেখে একটি আইডি দেখতে পান। সেই আইডিতে তার ছবি ও অশ্লীল ভিডিও পোস্ট করা হয়। এরপর ওই আইডিতে তার কিছু ব্যক্তিগত ছবি ও অশ্লীল ভিডিওসহ তার পরিবারের সদস্যদের কাছে পাঠান। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শাফির বিরুদ্ধে মামলা করেন।

ইসমত আরা আরও বলেন, “এ মামলায় সাক্ষ্য-প্রমাণাদি বিচার করে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ডসহ দুই লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় শাফি আদালতে উপস্থিত ছিলেন।

Link copied!