ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ১২:৩০ পিএম
ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দেন ডলি সায়ন্তনী

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মু. আসাদুজ্জামান জানান, পাবনা-২ আসনের (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন) বিএনএমর সংসদ সদস্যপ্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।

এ বিষয়ে ডলি সায়ন্তনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নানা ব্যস্ত থাকায় মনোনয়নপত্র দাখিলের সময় ক্রেডিট কার্ডের ঋণ খেলাপির ত্রুটি ঠিকমত পরীক্ষা করা সম্ভব হয়নি। বাতিলের তথ্যটি আমি জেনেছি। আমি আপিল করবো, আশা করছি মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হবে।”

বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু.আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!