৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৫ বছর পর গ্রেপ্তার


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১০:৩৩ এএম
৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৫ বছর পর গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় চেক জালিয়াতির মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৫ অক্টোবর) রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার মৃত শেখ আহমদের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চেক জালিয়াতির মামলায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলমের ৬ মাসের সাজা হয়। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Link copied!