রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের ৪ জনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে নাটোরের ১ জন, নওগাঁর ২ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রোগী ছিলেন।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৯১ জন।
হাসপাতালটিতে শুধু অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত মারা গেছেন ২৪ জন, এদের মধ্যে পজিটিভ ছিলেন ৪ জন। হাসপাতালের দেওয়া তথ্যমতে, রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৫.৪৫ শতাংশ।





































