• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

জোয়ারে ভেসে আসা হরিণ শাবক বনে অবমুক্ত


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৩:৫৮ পিএম
জোয়ারে ভেসে আসা হরিণ শাবক বনে অবমুক্ত

ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে উদ্ধারের পর গহিন অরণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (৪ অক্টোবর) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের চর উড়িলের গহিন অরণ্যে হরিণ শাবকটিকে অবমুক্ত করা হয়।

ভোলা বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, রোববার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডসংলগ্ন মেঘনা নদীতে হরিণ শাবকটিকে ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় হরিণ শাবকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পানিতে থাকায় হরিণ শাবকটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। বন বিভাগ হরিণটিকে প্রাথমিক চিকিৎসা শেষে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের চর উড়িলের গহীন অরণ্যে অবমুক্ত করে। 

মো. আমিনুল ইসলাম আরও জানান, ধারণা করা যাচ্ছে হরিণ শাবকটি যেখানে ছিল সেখানে জোয়ারের পানি প্রবেশ করায় হরিণটি নদীর পানিতে ভেসে আসে।

Link copied!