বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে ভোটাররা


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:৪১ এএম
বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে ভোটাররা

প্রথম ধাপে স্থগিত হওয়া ১৬০ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ শুরু হয়েছে।

এর মধ্যে খুলনার ৩৪টি ইউপিতে নির্বাচন চলছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে খুলনায় সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ভোটাররা বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় কেন্দ্রে আসতে শুরু করেছেন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সরেজমিন দেখা গেছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে এসেছেন। ছাতা হাতে দীর্ঘ লাইনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন সাধারণ ভোটাররা। বৃষ্টির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপে বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা, আমিরপুর; কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী; দাকোপেরে পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া, বানিশান্তা; দিঘলিয়া উপজেলার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটি, আড়ংঘাটা ও যোগীপুল; পাইকগাছা উপজেলার সোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, গদাইপুর, চাঁদখালী, দেলুটি, লতা, লস্কর ও কপিলমুনি ইউপি নির্বাচন হচ্ছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ৩৪টি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কিছু কিছু কেন্দ্রে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভোটাররা ছাতা মাথায় কেন্দ্রে উপস্থিত হচ্ছেন। দীর্ঘ লাইনে তাদের অপেক্ষা করতে দেখা গেছে।

Link copied!