• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ধর্ষণ মামলায় বৃদ্ধের ৬০ বছরের কারাদণ্ড


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৬:২৭ পিএম
ধর্ষণ মামলায় বৃদ্ধের ৬০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে দুই শিশুকে ধর্ষণের পৃথক মামলায় আবু সালাম (৫৮) নামের এক বৃদ্ধকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

একই আদেশে তাকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জুলাই সকালে বীরনগর পূর্বপাড়ার একটি বাড়িতে দুই শিশু দুধ নিতে যায়। দুধ নিয়ে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে ওই এলাকার আবু সালাম তাদের বাড়িতে টিভি দেখানোর প্রলোভনে ডেকে নিয়ে যান।

এ সময় শিশু দুটির হাতে ২০ টাকা দিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশু দুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং শিশু দুটির বাবা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

আইনজীবী ফিরোজা চৌধুরী বলেন, মামলার পর পুলিশ আসামিদের গ্রেফতার করেন। আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক আছেন। দীর্ঘ শুনানি শেষে আজ আসামির অনুপস্থিতেই এই রায় ঘোষণা দেন আদালতের বিচারক।
 

Link copied!