ধর্ষণ ও অপহরণ মামলায় যাবজ্জীবন ১


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:৩২ পিএম
ধর্ষণ ও অপহরণ মামলায় যাবজ্জীবন ১

রাজবাড়ীতে অপহারণ ও ধর্ষণ মামলায় মনির খান (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই রায় দেওয়া হয়।

মনির খান শরিয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের আমির হোসেনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) উমা সেন বলেন, “মামলাটি ২০১৭ সালে দায়ের করা হয়। মামলাটি অতি দ্রুততার সঙ্গে আদালত নিষ্পত্তি করেছেন।”

Link copied!