রাজশাহীর পুঠিয়া মহাসড়কে নসিমন উল্টে সাদ্দাম হাসান (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরও ৭ জন আহত হয়েছেন।
রোববার (৭ মে) সকাল ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের ফকিরপাড়া ঢালান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হাসান নাটোর জেলার হালসা চিরাকলা গ্রামের মাদার আলীর ছেলে।
আহতরা হলেন আমজাদ আলী (৬০), কবির হাসেন (৪০), লাবু (৩২), হাসেম আলী (৬০), আব্দুল হাই (৬৫), হারুন (৫৫) ও হাতেম আলী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, হালসা থেকে বেশ কয়েকজন গরু ব্যবসায়ী রাজশাহী মহানগরের সিটির হাটে গরু বিক্রি করতে নসিমনে করে গরু নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাপালহাটী ওয়ার্ডের ফকিরপাড়া ঢালান নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে যায়। পরে পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লক্স নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎক সাদ্দাক হাসেনকে মৃত ঘাষণা করেন। এছাড়া গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষযে পুঠিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক জানান, নিহতের পরিবারের অভিযাগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় ইউডি মামলা হয়েছে।






































