গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৪:০৪ পিএম
গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর খানসামার চক মিয়াপাড়া নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, ৬টি মোবাইল, ১২টি সিমকার্ড, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭), নতুন বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫), রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রনি খান (২৮) ও ফেতরাপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।

Link copied!