বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ইতিহাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৪:০৯ পিএম
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বাফনারা।


গ্রুপ ‌‘এ’তে প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকোর কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে। দ্বিতীয় ম্যাচে ড্র ও শেষ ম্যাচে এশিয়ার পরাশক্তিদের হারিয়ে রাউন্ড থার্টি টুতে জায়গা করেছে নিয়েছে হুগো ব্রুসের শিষ্যরা। 
স্বাগতিক হিসেবে ২০১০ বিশ্বকাপের পর এবার আবার সুয়োগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২৬ বছর পর বিশ্বকাপে ফিরেই লেখলেন রূপকথার গল্প।


হতাশাজনক শুরুর পর দুর্দান্তভাবে ফিরে জায়গা করে নিলেন নকআউটে।
মেক্সিকোর মন্টেরিতে গতকাল দ্বিতীয়ার্ধে থাপেলো মাসেকোর গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করার পাশাপাশি মেক্সিকোর পর গ্রুপের দ্বিতীয় স্থানও দখল করে বাফনারা।

দক্ষিণ কোরিয়ান কোচ হং মায়াং-বো এশিয়ান অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত অধিনায়ক সন হেয়াং-মিনকে বদলী বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজিয়েছিলেন। যা অনেককেই বিস্মিত করেছে।


এশিয়ান পরাশক্তিরা ম্যাচটা দারুনভাবে শুরু করেছিল। অস্থায়ী অধিনায়ক কিম মিন-জায়ের শক্তিশালী হেড গোললাইনের উপর থেকে ব্লক করেন অব্রে মোডিবা।
দক্ষিণ আফ্রিকা দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রন নেয়। আক্রমনাত্মক কৌশলে খেলতে থাকলেও ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না বাফানারা। ৩০ মিনিটে থালেন্টে এমবাথার শট কোনোমতে রক্ষা করেন দক্ষিণ কোরিয়ান গোলরক্ষক কিম সেয়াং-গিউ।


পোস্টের খুব কাছে থেকে গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি মাগোপা।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন সন। এ সময় কোচ হং তিনটি পরিবর্তন করেন। দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড ওহ হায়েয়ন-গিউ প্রতিপক্ষ গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পরীক্ষায় ফেলেন। 

৬৩ মিনিটে অবশেষে দক্ষিণ আফ্রিকার কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। সেপাং মোরেমির ক্রসে মাসেকোর গোলে এগিয়ে যায় আফ্রিকানরা। ম্যাচের শেষ ভাগে দক্ষিণ কোরিয়া ম্যাচে ফিরে আসার জোড় চেষ্টা চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি।

এই পরাজয়ে দক্ষিণ কোরিয়ারও অবশ্য স্বপ্ন শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় দল হিসেবে তাদের সামনে এখনো নক আউট পর্বে যাবার আশা টিকে আছে।

আগামী ২৮ জুন লস এ্যাঞ্জেলসে শেষ ৩২’এ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ সহআয়োজক কানাডা।

Link copied!