সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির আগুন সন্ত্রাস, অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার মুকুন্দগাতী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, স্থানীয় সংসদ সদস্যের পিএস উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস সেলিম সরকার, বড়ধুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আহম্মেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম মণ্ডল, বাবু সরকার ও পাভেল, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক ও শামীম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি এম আক্তার হামিদ ও সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জনসভার নামে বিএনপির কোনো নেতা-কর্মীকে নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে তাদেরকে প্রতিহত করতে মুজিব সৈনিকেরা মাঠে থাকবে।


























