আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো গাড়িটি। সামর্থ্য থাকলে গাড়িটি নিয়ে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতেন সেই সঙ্গে মেসিকে তার গাড়িতে নিয়ে ঘুড়ানোর ইচ্ছা পোষণ করেন আর্জেন্টাইন সমর্থক হিরো লিটন (৩২)। সামর্থ্য না থাকায় গাড়ি নিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ দেন তিনি। লিটন আশা করছেন দীর্ঘদিন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।
দূর থেকে দেখলে মনে হবে আর্জেন্টিনার পতাকা। কাছে গেলেই মিলবে রাঙানো এক গাড়ি। নিজের গাড়িটি এমন আদলে রঙেই রাঙিয়েছেন লিটন।

লিটন ফরিদপুর সদর উপজেলার মুরালীদাহ গ্রামের বাসিন্দা, পেশায় একজন গেরেজ মিস্ত্রি। গ্রামের অনেকে তাকে হিরো লিটন নামে ডাকে। প্রতি বিশ্বকাপের সময় পতাকা উড়ালেও এবার গাড়ি রাঙিয়েছেন তিনি। আর তার গাড়ি দেখা মাত্রই ভিড় করছেন লোকজন।
সরেজমিনে দেখা যায়, লিটন নিজের গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করেছেন। গাড়ির ওপরে লিওনেল মেসির ছবিসহ প্যানাসাইন (পোস্টার)। পাশেই একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা উড়ছে।
আর্জেন্টিনার এই ভক্ত জানান, ২০০৮ সাল থেকে মেসির ভক্ত হয়ে এবারের বিশ্বকাপে দুই লাখ টাকা ব্যয় করে নিজের গাড়িটিকে আর্জেন্টিনার পতাকার রঙে ও লিওলেন মেসির ছবি অঙ্কন করেন।

















